× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানমন্ডিতে গ্যাস বিস্ফোরণ

বাবা-মায়ের পরে না-ফেরার দেশে শিশু বায়জিদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪ ১১:৪৪ এএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪ ১১:৪৯ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

রাজধানীর ধানমন্ডি ২৭ শুক্রাবাদ এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ শিশু মো. বায়জিদ মারা গেছে। এ ঘটনায় দগ্ধ তিনজনেরই মৃত্যু হলো।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

এর আগে ২৮ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে গ্যাস লিকেজ থেকে এ আগুনের ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভোর ৫টার দিকে নিয়ে এলে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধানমন্ডির শুক্রাবাদ থেকে তিন বছরের শিশুসহ একই পরিবারে তিনজন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছে। আমরা তিনজনকে  ভর্তি দিই। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে আইসিইউতে তার মৃত্যু হয়। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল। এর আগে তার বাবা টোটন ও মা নিপার মৃত্যু হয়েছে।

বায়জিদের মামা মো. মানিক জানান, তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর। শুক্রাবাদে ভাড়া বাসায় থাকতেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা