× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪ ১৪:১৫ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৪ ১৪:১৭ পিএম

হুইপ মাহবুব আরা বেগম গিনি। ছবি: সংগৃহীত

হুইপ মাহবুব আরা বেগম গিনি। ছবি: সংগৃহীত

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে ধানমণ্ডি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

গিনিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।

তিনি জানান, গাইবান্ধা-২ (সদর) এর সাবেক সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করা হয়েছে। মধ্যরাতে তাকে ধানমণ্ডি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

নবম জাতীয় সংসদে আওয়ামী লীগের হয়ে প্রথম সংসদে যান মাহবুব আরা বেগম গিনি। ওই সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এবং গ্রন্থাগার কমিটির সদস্য ছিলেন তিনি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা