× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় মাহমুদুর রহমানের পাঁচ লাখ টাকা অনুদান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৭ পিএম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৮ পিএম

ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় মাহমুদুর রহমানের পাঁচ লাখ টাকা অনুদান

পঙ্গু হাসপাতালে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা হিসেবে তাৎক্ষণিকভাবে পাঁচ লাখ টাকার অনুদান দিয়েছেন দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে গুলিবিদ্ধ ও আহতদের চিকিৎসার খোঁজ নিতে গিয়ে রাজধানীর পঙ্গু হাসপাতাল পরিদর্শন করে তিনি সহায়তার ঘোষণা দেন।

দৈনিক আমার দেশের বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এসময় তিনি হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে সেখানে চিকিৎসাধীন ছাত্র-জনতার চিকিৎসার খোঁজখবর নেন। বর্তমানে হাসপাতালটিতে ছাত্র আন্দোলনে আহত ৭৭ জন রোগী চিকিৎসাধীন আছেন।  এর আগেও তিনি বিদেশ থেকেই ছাত্রজনতার চিকিৎসার জন্য ১ লাখ টাকা সহায়তা পাঠিয়েছিলেন।

সাংবাদিক মাহমুদুর রহমান পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রজনতার চিকিৎসা কার্যক্রমে কিছুটা অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত ছাত্রজনতার সর্বোচ্চ চিকিৎসার জন্য পর্যাপ্ত সহায়তা প্রদান করতে সরকারের প্রতি আহ্বান জানান।

পঙ্গু হাসপাতালে মাহমুদুর রহমানের সঙ্গে এসময় আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, সিটি এডিটর এম আব্দুল্লাহ, প্রকৌশলী চুন্নু, সাংবাদিক আতাউর রহমান কাবুল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর প্রবাসে নির্বাসনে থাকার পর গতকাল শুক্রবার দেশে ফেরেন মজলুম সম্পাদক মাহমুদুর রহমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা