× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুলশানে চা দোকান থেকে দুজনের গলা কাটা মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৭ পিএম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর গুলশান-২-এ দোকানের ভেতর থেকে চা দোকানিসহ দুজনের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ১০৮ নম্বর রোডের ২১ নম্বরের একটি খালি প্লটের পাশে চা দোকান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন চা দোকানি রফিকুল ইসলাম ও মো. সাব্বির। রফিকের বাড়ি বরিশাল আর সাব্বিরের ময়মনসিংহ বলে জানা গেছে। তাদের বিস্তারিত পরিচয় ও হত্যাকাণ্ড বিষয়ে জানার চেষ্টা চলছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিন ব‌লেন, ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার যেকোনো সময় দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহ থেকে দুর্গন্ধ বেরিয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

নিহত র‌ফিকের ছেলে জানান, ২১ নম্বর প্লটের পাশে চায়ের দোকান করতেন তার বাবা। তিনি অনেক বছর ধরে চায়ের দোকানটি চালাতেন। বৃহস্পতিবার রাত থেকে ফোনে যোগাযোগ করতে না পেরে ঢাকায় এসে বাবার চায়ের দোকান তালাবদ্ধ দেখতে পান। পরে তালা ভেঙে ভেতরে ঢুকে দুজনের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা