প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২২ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১১ পিএম
আহত ট্রাফিক পুলিশ আশরাফ আলী। প্রবা ফটো
রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদে দায়িত্বরত অবস্থায় আশরাফ আলী নামে এক ট্রাফিক পুলিশকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। উদ্ধার করে তাকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে রাত সাড়ে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সায়েদাবাদ জনপদ মোড়ে ওয়ারী ট্রাফিক বিভাগের কনস্টেবল আশরাফ আলী দায়িত্ব পালন করছিলেন। এমন সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।