× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৬ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪ ১২:২২ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় মো. হাবিব নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে এ ঘটনায় তিনজনের মৃত্যু হলো।

নিহতের শ্যালক মো. হিমেল জানান, হাবিব তিন বছর আগে ওই শিপইয়ার্ডে ফোরম্যান হিসেবে যোগদান করেন হাবিব। তিনি জামালপুর সদর উপজেলার মৃত ফরিদ উদ্দিনের সন্তান। চট্টগ্রামে পরিবার নিয়ে থাকতেন। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিস্ফোরণে দগ্ধ আরও পাঁচজন ভর্তি রয়েছেন। তারা হলেন জাহাঙ্গীর আলম, আবুল কাশেম, বরকত উল্লাহ, আল-আমিন ও মো. আনোয়ার হোসেন।

এর মধ্যে জাহাঙ্গীর আলম ৭০, আবুল কাশেম ৭০, বরকত উল্লাহ ৬০, আল-আমিন ৮০ ও আনোয়ার হোসেন ২৫ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডা. তরিকুল ইসলাম।

৭ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর তেঁতুলতলার সাগর উপকূলে অবস্থিত শওকত আলী চৌধুরীর মালিকানাধীন এসএন করপোরেশন নামের জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ ঘটে। এতে অগ্নিদগ্ধ ও গুরুতর আহত হন ১২ শ্রমিক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা