× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢামেক পুলিশ ক্যাম্পের নতুন ইনচার্জ মো. ফারুক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫০ পিএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫৫ পিএম

বাঁয়ে নতুন ইন্সপেক্টর মো. ফারুক ও ডানে বিদায়ি ইন্সপেক্টর বাচ্চু মিয়া। প্রবা ফটো

বাঁয়ে নতুন ইন্সপেক্টর মো. ফারুক ও ডানে বিদায়ি ইন্সপেক্টর বাচ্চু মিয়া। প্রবা ফটো

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের নতুন ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক। এই ক্যাম্পে দীর্ঘ আট বছর দায়িত্বে থাকা ইন্সপেক্টর বাচ্চু মিয়াকে নিয়ম অনুযায়ী রাজারবাগ পুলিশ ব্র্যাকে ফিরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে উপস্থিত হন নতুন ইন্সপেক্টর মো. ফারুক। তিনি মিরপুর পুলিশ লাইন থেকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে যোগদানের জন্য উপস্থিত হন।

ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে আট বছর দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে বাচ্চু মিয়া হাসপাতালের পুলিশ ক্যাম্পে কয়েক মাস দায়িত্ব পালন করে মিশনে চলে যান। এরপর ২০১৬ সালে আবার ঢাকা মেডিকেল হাসপাতালের ক্যাম্পের দায়িত্ব গ্রহণ করেন। তখন থেকেই টানা আট বছর দায়িত্ব পালন করেন তিনি।

ইন্সপেক্টর বাচ্চু মিয়া আগামী অক্টোবরের মাঝামাঝিতে অবসরে যাচ্ছেন। 

এ ছাড়াও হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদের বদলির সিদ্ধান্ত হয়েছে। ইন্সপেক্টর বাচ্চু মিয়া সবার কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা