× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হোটেল ইন্টারকন্টিনেন্টাল নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪ ২২:২৯ পিএম

হোটেল ইন্টারকন্টিনেন্টাল নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদ

হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিরুদ্ধে আনীত মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন ইন্টারকন্টিনেন্টাল ঢাকা শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন। শনিবার (৩১ আগস্ট) বিকালে হোটেলের ক্রিস্টাল বলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ প্রতিবাদ জানান। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মোহসিন বলেন, গত ২৩ আগস্ট হোটেলটির অধীন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সাবেক কর্মচারী নুরুজ্জামান ও তার কতিপয় অনুসারী হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মিথ্যা ও অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন। শুধু তাই নয় পরদিন তারা হোটেলের বাইরে বহিরাগতদের নিয়ে জড়ো হয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করে। 

এ ঘটনার পর আমাদের পক্ষ থেকে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়ে তাদের এসব মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ জানানো হয়েছে। কিন্তু পরিতাপের বিষয় নুরুজ্জামান গং ৩০ আগস্ট আবারও সংবাদ সম্মেলন করে একই অভিযোগ তুলে এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়না ঘর আছে বলে প্রচার করে। যা একেবারেই মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, নুরুজ্জামান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কর্মরত ছিলেন। এর আগে তিনি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। ওই সময় তার ও তার অনুসারীরা দুর্নীতি, অর্থ আত্মসাৎ, অনৈতিক কার্যকলাপ এবং নৈতিক স্খলনের অভিযোগে চাকুরি হারিয়েছেন। তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন সময়ে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গেও যুক্ত ছিলেন। তাকে চাকুরিচ্যুত করার পরও ৫ মাস ধরে কোয়ার্টার দখলে রেখেছিলেন।  

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ুন কবীরসহ সংগঠনের অন্য নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা