× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নানকের বাসায় অভিযান, বিভিন্ন নথি জব্দ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৪ ২২:৫৪ পিএম

জাহাঙ্গীর কবির নানক

জাহাঙ্গীর কবির নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের মালিকানাধীন মোহাম্মদপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে আলমারি, ট্রাংকসহ বিভিন্ন জায়গায় তল্লাশি করে গুরুত্বপূর্ণ কিছু নথি উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) তোফাজ্জল হোসেন। 

তিনি বলেন, ‘ বুধবার রাতে অভিযানের খবর পেয়ে থানা থেকে দুটি পুলিশের টিম পাঠানো হয়েছিল। সেখানে গিয়ে দেখা যায়, সেনাসদস্যরা বাড়িটি ঘিরে রেখেছেন। পুলিশ ও এলাকার অনেকে গেলেও কাউকে বাড়ির ভেতর ঢুকতে দেওয়া হয়নি। পরে থানা থেকে পাঠানো পুলিশের টিমটি ফেরত আসে।’ 

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে,  বুধবার রাতে শ্যামলী রিং রোডের কাছে টিক্কাপাড়ার হাজি চিনু মিয়া লেনের আটতলা ভবনের দোতলা ও তিনতলায় অভিযান চালান শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে নানকের উপস্থিতি সন্দেহে বাসাটিতে নজরদারি শুরু করেন শিক্ষার্থীরা। তবে কোনো রকম লুটপাট যেন না হয়, সে জন্য সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে রাখে। এরপর রাত ১১টার দিকে বাসাটির ভেতরে প্রবেশের পর সেখানকার আলমারি, ট্রাংকসহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালান শিক্ষার্থীরা। অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র, দলিল, ব্যাংক চেক ও বিভিন্ন জিনিসপত্র পাওয়া গেছে।

তল্লাশি চালানো শিক্ষার্থীরা বলেন, নানকের বাসা থেকে আগ্নেয়াস্ত্র বা টাকা-পয়সা পাওয়া যায়নি। তারা অনেক বাড়ির দলিল পেয়েছেন, যেগুলো অন্যের নামে। চাকরির ক্ষেত্রে নানক এবং আওয়ামী লীগের লোকজন যে সুপারিশ করতেন, সেই প্রমাণ তারা তার বাড়িতে পেয়েছেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের টাকা-পয়সা কোথা থেকে আসত, কোথায় যেত এবং কার কাছে কত টাকা যেত সেই লিস্ট ভেতরে পাওয়া গেছে। প্রতিটি কাগজ আমরা গুরুত্ব দিয়ে দেখেছেন বলে শিক্ষার্থীরা জানান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা