× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনআইডি সেবা স্বরাষ্ট্রে নেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ইসিতে কর্মবিরতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৪ ২৩:৪০ পিএম

এনআইডি সেবা স্বরাষ্ট্রে নেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ইসিতে কর্মবিরতি

নির্বাচন কমিশনে (ইসি) আউটসোর্সিংয়ে কর্মরত কর্মচারী-কর্মকর্তাদের চাকরি জাতীয়করণ ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি পালন করছে আইডিইএ-২ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (২১ আগস্ট) সকাল ৮টা থেকে তারা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি শুরু করে। এছাড়া সারা দেশের নির্বাচন কার্যালয়ের সামনেও তারা অবস্থান করছেন বলে জানান আন্দোলনকারীরা। 

এদিকে অবস্থান কর্মসূচির পাশাপাশি কর্মবিরতি পালনের কারণে অনির্দিষ্টকালের জন্য এনআইডি সেবা বন্ধ রয়েছে।

এর আগে গত মঙ্গলবার রাতে এক বৈঠকে আইডিইএ-২ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন। পরে রাতেই নির্বাচন কমিশনের সামনের সড়কে অবস্থান নেন তারা।

এনআইডির কর্মকর্তা-কর্মচারীরা জানান, মূলত দুটি দাবিতে তারা এই কর্মসূচি দিয়েছেন। প্রথমত এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে নির্বাচন কমিশনের অধীনে রাখতে হবে এবং দ্বিতীয়ত আইডিইএ প্রকল্পের সব আউটসোর্সিংয়ে কর্মরতদের চাকরি রাজস্বে স্থানান্তর করতে হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে আইডিএ-২ প্রজেক্টের নবম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত সব কর্মকর্তা-কর্মচারী এই কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছেন বলেও জানান আন্দোলনকারীরা।

এ দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপিও দিয়েছে আন্দোলনকারীরা।

নির্বাচন কমিশন সূত্র জানায়, আইডিইএ প্রজেক্টের ২ হাজার ২৬১ জন লোকবল রয়েছে। এদের মাধ্যমেই এনআইডির যাবতীয় কাজ সম্পন্ন করে নির্বাচন কমিশন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা