× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বনানীতে নসরুল হামিদের প্রিয় প্রাঙ্গণ ভবনে রাতভর অভিযান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৪ ০৯:২৬ এএম

আপডেট : ২১ আগস্ট ২০২৪ ১০:৪৯ এএম

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। ছবি : সংগৃহীত

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। ছবি : সংগৃহীত

রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন ভবনে রাতভর অভিযান চালিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যরা। মঙ্গলবার (২০ আগস্ট) মধ্যরাতে ভবনটিতে অভিযান শুরু করেন তারা। এ সময় ভবনটি ঘিরে রাখেন সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সদস্যরা।

রাতভর চলমান অভিযানে ভেতর থেকে বেশ কয়েকটি ভল্ট জব্দ করেন তারা। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উপস্থিত ছিলেন।

ছাত্র-জনতার আন্দোলন দমাতে বিপুলসংখ্যক অর্থায়ন এ ভবনটি থেকেই যায় বলে অভিযোগ করেন নুর।

এ ঘটনার তথ্য ও প্রমাণ জোগাড় করতেই অভিযান চালানো হয় ভবনের ফ্লোরগুলোয়। তবে অভিযানের খবরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কালক্ষেপণের অভিযোগ তাদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা