প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪ ০৯:২৬ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৪ ১০:৪৯ এএম
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। ছবি : সংগৃহীত
রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন ভবনে রাতভর অভিযান চালিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যরা। মঙ্গলবার (২০ আগস্ট) মধ্যরাতে ভবনটিতে অভিযান শুরু করেন তারা। এ সময় ভবনটি ঘিরে রাখেন সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা।
রাতভর চলমান অভিযানে ভেতর থেকে বেশ কয়েকটি ভল্ট জব্দ করেন তারা। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উপস্থিত ছিলেন।
ছাত্র-জনতার আন্দোলন দমাতে বিপুলসংখ্যক অর্থায়ন এ ভবনটি থেকেই যায় বলে অভিযোগ করেন নুর।
এ ঘটনার তথ্য ও প্রমাণ জোগাড় করতেই অভিযান চালানো হয় ভবনের ফ্লোরগুলোয়। তবে অভিযানের খবরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কালক্ষেপণের অভিযোগ তাদের।