× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোর থেকেই ধানমন্ডি ৩২ নম্বর ছাত্র-জনতার দখলে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪ ১০:৫০ এএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৪ ১১:০০ এএম

সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িসংলগ্ন সড়ক ও আশপাশ এলাকা দখলে নিয়ে রেখেছে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা। প্রবা ফটো

সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িসংলগ্ন সড়ক ও আশপাশ এলাকা দখলে নিয়ে রেখেছে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা। প্রবা ফটো

ভোর থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িসংলগ্ন এলাকা বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতার দখলে। এ সময় কাউকে শ্রদ্ধানিবেদনের জন্য বঙ্গবন্ধু স্মৃতি জদুঘরে যেতে দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (আগস্ট ১৫) ভোর থেকে ধানমন্ডি ৩২ নম্বর, রাফা প্লাজা, শুক্রাবাদ, কলাবাগান সড়কসহ আশপাশ এলাকায় বিপুলসংখ্যক ছাত্র-জনতা অবস্থান নেয়। তাদের অনেকের হাতেই পাইপ ও লাঠি দেখা গেছে।

সকাল থেকেই দফায় দফায় মিছিল নিয়ে বেরোচ্ছে ছাত্র-জনতা। তারা ধানমন্ডি ২৭ ঘুরে আবার ৩২-এ এসে জড়ো হচ্ছে। ধানমন্ডি ৩২ লেকপারও ছাত্রদের দখলে রয়েছে।

এদিকে ১৫ আগস্ট সকাল থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে ধানমন্ডি ৩২ নম্বরে দেখা যায়নি। তবে দুয়েক জন নেতাকর্মী কালো পোশাকে এলে তাদের ধাওয়া করার অভিযোগ উঠেছে। কোনো ব্যক্তিকে সন্দেহ হলে ছাত্ররা মোবাইল ফোন তল্লাশির পশাপাশি লাঞ্ছিত করার মতো ঘটনা ঘটার অভিযোগ উঠেছে অবস্থানকারীদের বিরুদ্ধে।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা ৩২ নম্বরের সামনে অবস্থান করছেন। এ ছাড়া বেশ কিছু পুলিশ, বিজিবি ও সেনা সদস্যকে মেট্রো শপিং মল মোড়ে অবস্থান নিতে দেখা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা