× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যত দ্রুত সম্ভব থানায় কাজ শুরুর নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪ ২২:৩১ পিএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মো. মাইনুল হাসান। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মো. মাইনুল হাসান। ছবি : সংগৃহীত

যত দ্রুত সম্ভব থানায় বসে কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মো. মাইনুল হাসান।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে রাজধানীর ডিএমপি সদর দপ্তরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন তিনি। সভায় ডিএমপির থানাগুলোর ওসি, অপরাধ বিভাগের উপকমিশনার ও সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ডিএমপির একাধিক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘ডিএমপি কমিশনার মাইনুল হাসান থানার অবকাঠামো ঠিক আছে কি না, মামলা রেকর্ড করার কম্পিউটার, পুলিশ সদস্যদের যানবাহন, অস্ত্র ও রসদসামগ্রী, পুলিশ সদস্যদের চলাচলের যানবাহন, চেয়ার, টেবিলসহ সার্বিক চিত্রের তালিকা তৈরি করতে বলেছেন সংশ্লিষ্ট বিভাগকে। অন্তত চেয়ার ও টেবিলে বসে মানুষকে সেবা দেওয়ার কাজ অতি দ্রুত শুরু করতে নির্দেশ দিয়েছেন তিনি।’

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত সোমবার বিকাল থেকে দেশের অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে থাকে। পুড়িয়ে দেওয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। অনেক জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়। এরপর রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রায় ভেঙে পড়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা