প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪ ১৬:০৫ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৪ ১৬:১০ পিএম
রাজধানীর কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আটক ছাত্ররা বের হওয়ার জন্য হামলা করেছেন বলে খবর পাওয়া গেছে। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে কারাগারে এই ঘটনা ঘটে।
কারাগারে আটক থাকা আসামি যারা হামলায় আহত হয়েছেন তাদের অ্যাম্বুলেন্সে করে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
গত কয়েকদিন ধরে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ ছিল। তাদের সঙ্গে স্বজনদের সাক্ষাতের ব্যবস্থা চালুর জন্য টিকিট কাটাও সম্পন্ন করা হয়। এর মধ্যেই ছাত্র ও অন্য বন্দিরা মিলে গেট ভাঙার চেষ্টা করে। একপর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা ফাঁকা গুলি চালায়। পরে তারা শান্ত হয়। অন্যদিকে কারাগারের বাইরে স্বজনরা ভিড় করছেন, যা প্রতিনিয়ত বাড়ছে।
টহল দিচ্ছেন সেনাসদস্যরা। পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত।