× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কদমতলী থানার কার্যক্রম স্থগিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪ ১৮:৩৫ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২৪ ২০:৪২ পিএম

কদমতলী থানা। ছবি : সংগৃহীত

কদমতলী থানা। ছবি : সংগৃহীত

নিরাপত্তার কারণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কদমতলী থানার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রবিবার (৪ আগস্ট) রাত থেকে এ থানার কার্যক্রম স্থগিত রয়েছে।

সোমবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারী বিভাগের সহকারী কমিশনার শামসুল ইসলাম নয়ন।

তিনি বলেন, ‘আমরা কদমতলী থানার অপারেশনাল কার্যক্রম সাময়িক সময়ের জন্য যাত্রাবাড়ী থানায় স্থানান্তর করেছি। নিরাপত্তার কারণ দেখিয়ে এই থানার কার্যক্রম বন্ধ রেখেছি।’

এর আগে রবিবার সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ওসিসহ ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়।

সারা দেশে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে কয়েকশ লোক মারা যান। আহত হন হাজার হাজার মানুষ। গণমাধ্যমে প্রাণহানির যে চিত্র উঠে এসেছে, বাস্তবে এ সংখ্যা আরও অনেক বেশি।

আন্দোলনের তোপের মুখে পড়ে সোমবার পদত্যাগ করে দেশত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দেশ ছেড়ে যাওয়ার পর দায়িত্ব গ্রহণ করে সেনাবাহিনী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা