× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অসহযোগ আন্দোলন : আহত ২৬ জন ঢাকা মেডিকেলে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪ ১৫:৩১ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে সহিংসতার মধ্যে ঢাকাসহ বিভিন্ন স্থানে আহত ২৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসা নিতে এসেছেন অন্তত দুই জন। তাদের শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে বলে পুলিশ জানিয়েছে।

রবিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর শাহবাগ, শনির আখড়া, নয়াবাজারসহ বিভিন্ন স্থান থেকে তাদেরকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। আহতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

আহতরা হলেন, শাহবাগ থেকে মাহিন, হাসিবুর রহমান, সুভাষ, রিমন, তানভির, সেলিম, নয়া বাজার থেকে আসা নিজাম, মাহিন, আকাশ, মো. মাহিন, মুন্সিগঞ্জ থেকে আসা মুরাদ হোসেন দ্বিপ, মঞ্জিল, আল আমিন, শনির আখড়া থেকে গুলিবিদ্ধ হয়ে সাব্বির, জামিলসহ আরও  অনেকে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করে জানান,  আহতদের জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে দুইজনকে ভর্তি দেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা