প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪ ১১:৪৩ এএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৪ ১২:০৮ পিএম
রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ফাইল ফটো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পতনের এক দফা কর্মসূচির সমর্থনে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
রবিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। ফলে ওই এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এসময় আন্দোলনকারীরা ‘এক-দুই-তিন-চার, খুনি হাসিনা গদি ছাড়’, ‘এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘চলছেই চলবে, আমাদের আন্দোলন’, ইত্যাদি স্লোগান দেন।
এ সময় সায়েন্সল্যাব এলাকায় কোনোও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়েনি।