প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪ ১২:৩৩ পিএম
ছবি : সংগৃহীত
শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সিটি করপোরেশন এলাকাভূক্ত সব প্রাথমিক বিদ্যালয়।
বুধবার (১৭ জুলাই) সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানান।
তিনি বলেন, কোমলমতি শিশুদের নিরাপত্তা বিবেচনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ০৮ টি বিভাগীয় শহরের সিটি কর্পোরেশনের এলাকাভূক্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টারসমূহের শ্রেণিকার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এর আগে গতকাল মঙ্গলবার দেশের সব স্কুল-কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধু ঘোষণা করে সরকার। স্থগিত করা হয়েছে আমাগীকাল বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষাও।