প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪ ১৫:৩৮ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪ ১৬:৩৭ পিএম
সায়েন্সল্যাব মোড়ে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান। প্রবা ফটো
চলমান কোটা আন্দোলনের সমর্থনে ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।
এর আগে দুপুর ১২টার দিকে সায়েন্সল্যাবে অবস্থান নেয় সিটি কলেজসহ আশপাশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। দুপুর ২টার দিকে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী।
এদিকে এই সংঘর্ষ ছড়িয়ে পড়েছে পুরো নিউ মার্কেট এলাকায়। সংঘর্ষ শুরুর পর বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।