× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নগরীর মূল সড়কে অটোরিকশা চালানোর অনুমতি নেই : ডিএমপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ১৭:০৭ পিএম

আপডেট : ১৩ জুলাই ২০২৪ ১৭:১০ পিএম

শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান। প্রবা ফটো

শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান। প্রবা ফটো

রাজধানীর প্রধান প্রধান সড়কে অটোরিকশা চলাচলের কোন ধরনের অনুমতি নেই। ব্যাটারি চালিত অটোরিকশা নির্দিষ্ট কিছু ছোট ছোট রাস্তায় ও শহরের অলিগলিতে চালানো যাবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান।

তিনি বলেন, অটোরিকশা চালকদের ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে। আমরা ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে তাদের সচেতন করছি। পাশাপাশি অটোরিকশাসহ স্বল্প গতির যানবাহন চলাচলের জন্য রাস্তায় নির্ধারণের কাজ চলছে।

শনিবার (১৩ জুলাই) দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘ঢাকা মেট্রোপলিটন এলাকার জনগণের ট্রাফিক নির্দেশনা’ সংক্রান্ত ট্রাফিক বিভাগের মিডিয়া ব্রিফিংয়ে এসব জানানো হয়।

মেহেদী হাসান বলেন, ‘আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। এই সপ্তাহে তিনটি পরীক্ষা আছে কাল একটি, ১৬ তারিখে একটি এবং ১৭ তারিখে আরেকটি। পাশাপাশি আগামীকাল সপ্তাহের প্রথম কর্ম দিবস। প্রথম কর্ম দিবসের মানুষের সড়কে চলাচল বৃদ্ধি পায় এটিও আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এছাড়াও সোমবার (১৫ তারিখ) উল্টো রথযাত্রা আছে। এদিন সনাতন ধর্মাবলম্বীরা রাস্তায় বের হবে। সারা ঢাকা শহরে তাদের গমনাগমন বৃদ্ধি পাবে। পাশাপাশি ১৭ তারিখে মুসলমান ধর্মাবলম্বীদের আশুর আছে। তাজিয়া মিছিল আছে। এই সময়টাতে যানজট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনও চলছে। সবকিছু মিলিয়ে আমাদের আগামী সপ্তাহে যে চ্যলেঞ্জগুলো এই চ্যলেঞ্জকে সামনে রেখে প্রত্যেকটি বিভাগের উপ কমিশনার তাদের মতন করে ট্রাফিক ম্যনেজমেন্টের ক্ষেত্রে জনভোগান্তি যেনো কমাতে পারি সেটির বিষয়ে সবাই পরিকল্পনা অনুযায়ী কাজ করছ।’

শাহবাগের মত গুরুত্বপূর্ণ জায়গায় কোটা আন্দোলন হচ্ছে। এতে জনভোগান্তি তৈরি হচ্ছে। আপনারা সবসময় বলেন কেউ জনভোগান্তি করলে আইন প্রয়োগ করা হবে। কিন্তু এই ক্ষেত্রে আইনপ্রয়োগ না করে জনভোগান্তি বাড়ানো হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে ট্রাফিক বিভাগের সদস্যরা এই ৮টি ডিভিশনের ভেতরে সমন্বয় সাধন করে, পাশাপাশি ক্রাইম বিভাগের সঙ্গে টিম ডিএমপি আমরা একযোগে কাজ করি। আমরা সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের গমনাগমনের ক্ষেত্রে ভোগান্তি যত কমানো যায়। আপনারা লক্ষ্য করেছেন গতকাল সারা ঢাকা শহরে যানজট হয়েছিল শুধুমাত্র বৃষ্টির কারণে। এই ট্রাফিক ম্যনেজমেন্টের ক্ষেত্রে আমরা যে ধরনের চ্যলেঞ্জ ফেস করি এই যে রাস্তা খোরাখুড়ি এটিও কিন্তু আমাদের জন্য আরেকটি চ্যলেঞ্জ। আমরা সামগ্রিকভাবে ট্রাফিক বিভাগের সব সদস্য রাতদিন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি সাধারণ মানুষের ভোগান্তি যেনো কিছুটা হলেও লাঘব করতে পারি।’

অটোরিকশা চলাচলে রাস্তা নির্ধারণ হয়েছে কিনা এবং তাদের এই ব্যপকতার লাগাম টেনে ধরার কোন ব্যবস্থা আছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অটোরিকশা চালকদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে। প্রধান রাস্তায় তাদের চলাচলের কোন ধরনের অনুমতি নেই। ব্যাটারি চালিত অটোরিকশা নির্দিষ্ট কিছু ছোট ছোট রাস্তায় চালানো যাবে। মূল সড়কে কখনোই  চলাচল করা যাবে না। আমরা ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে তাদের সচেতন করছি। পাশাপাশি অটোরিকশাসহ স্বল্প গতির যানবাহন চলাচলের জন্য রাস্তায় নির্ধারণের কাজ চলছে। বিশেষ করে রাজধানীর মূল সড়কে গল্প গতির কোনো যানবাহন চলবে না। সেজন্য আমরা পুলিশের অন্য ইউনিটের সঙ্গে সমন্নয় ও আইনে প্রয়োগের মাধ্যমে করা হচ্ছে।’

ফুটপাত দখলে থাকায় জনসাধারণের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়। প্রায় সময় পুলিশ ফুটপাত উচ্ছেদ করেও ফুটপাত দখল মুক্ত করতে পারছে। এব্যাপারে ট্রাফিক পুলিশ কি ভাবছে! এমন প্রশ্নে ডিএমপি যুগ্ন কমিশনার (ট্রাফিক) এস এম মেহেদী হাসান বলেন, ‘অধিকাংশ জায়গায় আমরা ফুটপাত অবৈধ দখলমুক্ত করেছি। উচ্ছেদের পরও কিছু কিছু জায়গায় আবারও ফুটপাত দখল করে জনদুর্ভোগের সৃষ্টি করেছে। সেসব ফুটপাত দখলমুক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা