× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশ্নফাঁস: পরীক্ষা বাতিলের দাবিতে পিএসসির সামনে প্রকৌশলীদের বিক্ষোভ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৪ ১৪:০২ পিএম

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সামনে চাকরি প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ। প্রবা ফটো

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সামনে চাকরি প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ। প্রবা ফটো

প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে বিক্ষোভ করছেন চাকরি প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা।

মঙ্গলবার (৯ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সামনে চাকরি প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীদের ব্যানারে মানববন্ধন শুরু হয়।

মানববন্ধনে অংশ নেওয়া চাকরিপ্রত্যাশীরা দাবি—রেল মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশে রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষা গত ৫ জুলাই অনুষ্ঠিত হয়। সে পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে, তাই এই পরীক্ষা বাতিল করতে হবে। একই সঙ্গে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পুনরায় নিয়োগ পরীক্ষা দ্রুত সম্পন্ন করতে হবে।

মানববন্ধন শেষে চাকরিপ্রত্যাশীরা পিএসসির দক্ষিণ গেটের সামনে জড়ো হন। এ সময় তাঁরা ‘প্রশ্ন ফাঁসের পরীক্ষা বাতিল চাই, বাতিল চাই’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, দুর্নীতির ঠাঁই নাই’ স্লোগান দিতে থাকেন। 

এ দিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।

পিএসসি জানিয়েছে, কমিশনের একজন যুগ্ম সচিবকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা