× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারওয়ানবাজারের চিহ্নিত তিন ছিনতাইকারী গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৪ ১৯:৪৫ পিএম

আপডেট : ২৬ জুন ২০২৪ ২০:৪৪ পিএম

গ্রেপ্তার তিন ছিনতাইকারী। সংগৃহীত ফটো

গ্রেপ্তার তিন ছিনতাইকারী। সংগৃহীত ফটো

রাজধানীর কারওয়ান বাজার থেকে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে কারওয়ান বাজার শুঁটকিপট্টি খান হোটেলের সামনে অবস্থানকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

গ্রেপ্তাররা হলেন, শাকিল, সজিব ও মো. মালেক। এর মধ্যে শাকিলের বিরুদ্ধে চারটি, সজিবের বিরুদ্ধে পাঁচটি এবং মালেকের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি মোহাম্মদ মহসিন প্রতিদিনের বাংলাদেশকে জানান, ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল– এ খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের দেহ তল্লাশি করে দুটি চাকু এবং একটি ব্লেড জব্দ করা হয়েছে। তারা এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু জামিনে বের হয়ে একই অপরাধে জড়িয়ে পড়েন।

ওসি আরও জানান, গ্রেপ্তার তিনজনই চিহ্নিত ছিনতাইকারী। তারা কারওয়ান বাজারকেন্দ্রিক ছিনতাই করে থাকেন। মূলত বাজারে আসা লোকজনই তাদের প্রধান টার্গেট। এসব লোক গাড়িতে করে আসা কিংবা যাওয়ার সময় তারা ছোঁ মেরে মোবাইল অথবা মানিব্যাগ টান দিয়ে নিয়ে যান। আবার বাজার শেষে হেঁটে যাওয়ার সময়ও হাত থেকে টান মেরে মোবাইল অথবা মানিব্যাগ নিয়ে পালিয়ে যান। এ সময় কেউ বাধা দিলে কিংবা ধরা পড়লে তারা ব্লেড, ছুরি দিয়ে আঘাত করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা