× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৪ ১৯:১১ পিএম

আপডেট : ২৬ জুন ২০২৪ ০০:৪৭ এএম

মঙ্গলবার বিকাল ৫টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রবা ফটো

মঙ্গলবার বিকাল ৫টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রবা ফটো

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন পথচারী আহত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৫ জুন) বিকাল ৫টার দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটনায়। 

ককটেল বিস্ফোরণের বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং।

তিনি বলেন, একদল দুর্বৃত্ত কয়েকটি মোটরসাইকেলে এসে বিএনপির কার্যালয়ের অপরপাশের সড়ক থেকে কার্যালয় লক্ষ্য করে পরপর কয়েকটি ককটেল ছুড়ে মারে। ককটেলগুলো কার্যালয়ের লাইব্রেরির সামনে বিস্ফোরিত হয়। এতে তিনজন পথচারী আহত হয়েছেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় দপ্তরে যুক্ত থাকা দলের নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী বলেন, ‘হঠাৎ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে কেন ককটেল ফোটানো হয়েছে, তা বুঝতে পারছি না। কারা এ কাজ করেছে, তা খবর নেওয়ার চেষ্টা চলছে।’

এদিকে এই ঘটনার পর বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা বলেন, ‘কে বা কারা ককটেল বিস্ফোরণ করেছে আমরা নিশ্চিত না। তবে বিকট শব্দ পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে দেখা হচ্ছে।’

ঘটনার পর অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা