সাদেক এগ্রোর কোরবানির ছাগল
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ জুন ২০২৪ ২২:০০ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৪ ২২:১৪ পিএম
সংবাদমাধ্যমে ১৫ লাখ টাকা দামের একটি কোরবানির ছাগল নিয়ে নাম আসে ইফাত নামের এক তরুণের। সে সাদিক এগ্রো থেকে ১২ লাখ টাকায় ছাগলটি কিনতে বায়না করে। জানা গেছে, সে রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে।
এ সংবাদ প্রকাশের পর আলোচনা সমালোচনা তৈরি হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিষয়টি নিয়ে মতিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় ভিন্ন তথ্য। তিনি এই বিষয়ে অস্বীকৃতি জানিয়ে সংবাদমাধ্যমকে বলেন, আলোচিত ইফাত আমার ছেলে নন। এমনকি আত্মীয় বা পরিচিতও নন। আমার এক ছেলে; নাম তৌফিকুর রহমান। আমি আনুষ্ঠানিকভাবে এসব অপ্রচারের প্রতিবাদ করবো।
এদিকে, সাদিক এগ্রোর ইমরান চেয়ারম্যান ইমরান হোসেন বলেন, আলোচিত তরুণ শুধু এক লাখ টাকা দিয়ে ছাগলটি বুক করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি পুরো টাকা পরিশোধ করে ছাগলটিকে খামার থেকে বাড়িতে নিয়ে যাননি এখনও।
মতিউর রহমান এনবিআরের শুল্ক বিভাগের সদস্য। এর আগে ব্রাসেলসে বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিল, চট্টগ্রাম কাস্টমসের কমিশনার, এলটিইউ ভ্যাট এর কমিশনারসহ বিভিন্ন দায়িত্ব ছিলেন।