× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০২৪ ১৯:১৪ পিএম

আপডেট : ১৩ জুন ২০২৪ ২০:২১ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৭ জুন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া ঈদের পর সরকারি অফিসের নতুন সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচলের শিডিউলেও পরিবর্তন আনা হয়েছে। তারতম্য আনা হয়েছে পিক, অফ পিক আওয়ারে। 

বৃহস্পতিবার (১৩ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৭ জুন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। কোরবানির পশুর চামড়া, কাঁচা মাংস ও রান্না করা মাংস মেট্রোরেলে বহন করা যাবে না। একই সঙ্গে এর আগে আরোপ করা অন্যান্য নিষেধাজ্ঞা বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অফিস সময় পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রোরেল চলাচলের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ১৯ জুন থেকে কার্যকর হবে এ সময়সূচি।

নতুন সময় অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে ৭টা ১০ মিনিটে। দিনের সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৩৩ মিনিটে। মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৭টায় এবং শেষ ট্রেন ছাড়বে ৯টা ১৩ মিনিটে।

স্পেশাল পিক আওয়ারে প্রতি ১০ মিনিট পরপর চলাচল করবে মেট্রোরেল। এ ছাড়া পিক আওয়ারে প্রতি ৮ মিনিট পরপর এবং অফ পিক আওয়ারে ১২ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।

সকাল ৭টা ১০ মিনিটে এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রোট্রেন দুটিতে শুধু এমআরটি পাস বা র‌্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে। রাত ৯টা ১৩ মিনিটে মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনেও শুধু এমআরটি পাস বা র‌্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা