× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় ‘দক্ষিণ এশিয়ায় পানি সংরক্ষণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুন ২০২৪ ২২:৫২ পিএম

আপডেট : ১৩ জুন ২০২৪ ০০:৫৮ এএম

ঢাকায় ‘দক্ষিণ এশিয়ায় পানি সংরক্ষণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পানি বিশেষজ্ঞদের অংশগ্রহণে ঢাকার একটি হোটেলে ‘দক্ষিণ এশিয়ায় পানি সংরক্ষণ’ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ (বিডব্লিউপি), ইন্টারন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (আইডব্লিউএমআই) এবং গ্লোবাল ওয়াটার পার্টনারশিপ যৌথভাবে এই সভার আয়োজন করে।

বিডব্লিউপি সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশনের (ওয়ার্পো) মহাপরিচালক মো. রেজাউল মাকসুদ জাহেদী।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আখতারুজ্জামান, পানি সম্পদ মন্ত্রণালয়ের ট্রাস্টি সংস্থা সিইজিআইএসের নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান। বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপের প্রেসিডেন্ট মশিউর রহমান পিইঞ্জ কর্মশালায়র সভাপতিত্ব করেন এবং এর সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান কর্মশালায় সূচনা বক্তব্য রাখেন।

কর্মশালায় জানানো হয়, সম্ভাব্য সমাধানগুলি চিহ্নিত করতে ২০২৩ সালের জানুয়ারিতে একটি যৌথ প্রকল্প চালু করা হয়েছিল। প্রকল্পটির শিরোনাম ‘অভিযোজিত ক্ষমতা বৃদ্ধি করা এবং দক্ষিণ এশিয়ায় জল সঞ্চয়ের মাধ্যমে জলের নিরাপত্তা উন্নত করা’। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা