× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেনাপ্রধানের সঙ্গে বিমান বাহিনীর প্রধানের বিদায়ী সাক্ষাৎ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জুন ২০২৪ ১৯:১৫ পিএম

আপডেট : ১০ জুন ২০২৪ ১৯:৫৫ পিএম

বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সোমবার সেনাবাহিনী সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।  ছবি : সংগৃহীত

বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সোমবার সেনাবাহিনী সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। ছবি : সংগৃহীত

বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সোমবার (১০ জুন ) সেনাবাহিনী সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। 

আইএসপিআর জানায়, বিমান বাহিনী প্রধান সেনাবাহিনী সদর দপ্তরে পৌঁছলে সেনাবাহিনী প্রধান তাকে স্বাগত জানান। সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন। বিদায়ী বিমান বাহিনী প্রধান তার দায়িত্বকালে সার্বিক সহযোগিতার জন্য সেনাবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান।

এর আগে বিমান বাহিনী প্রধানকে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকষ কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ এবং একটি গাছের চারা রোপণ করেন।

এ ছাড়া এদিন সকালে বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা