× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লালবাগে ভাড়াটিয়া কিশোরীকে ‘ধর্ষণ’, বাড়ির মালিক গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুন ২০২৪ ১৯:৩৫ পিএম

আপডেট : ০৮ জুন ২০২৪ ১৯:৫১ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজধানীর লালবাগে ভাড়াটিয়া এক কিশোরীকে ৬ মাস ধরে ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় ওই বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (৬ জুন) রাতে ফরিদপুর এলাকায় অভিযান চালিয়ে ওই বাড়ির মালিককে গ্রেপ্তার করে লালবাগ থানা পুলিশ।

গ্রেপ্তার মোহাম্মদ লুৎফর রহমান ধর্মীয় বক্তা হিসেবে পরিচিত।

পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার সুজয় সরকার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, লালবাগে লুৎফর রহমানের ৫ তলা বাড়ি। পেশায় সে ধর্মীয় বক্তা। বাড়ির ৩য় ও ৪র্থ তলায় পরিবার নিয়ে থাকত লুৎফর। দোতালা এক চাল ব্যবসায়ীকে ভাড়া দেয় সে।

ওই চাল ব্যবসায়ীর ৩ সন্তানের মধ্যে ১৫ বছর বয়সি কিশোরী সবার ছোট। ভাড়াটিয়া হিসেবে ওই কিশোরীর বাবার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করে লুৎফর। ভাড়াটিয়ার বাসায় প্রায় যাতায়াত ছিল তার।

৬ মাস আগে প্রথম ওই কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে। এরপর নানা অজুহাতে নিয়মিত ধর্ষণ করে। কিশোরী প্রথমে বিষয়টি ভয়ে পরিবারের কাউকে বলেনি। পরে অতিরিক্ত পর্যায়ে চলে গেলে পরিবারের সদস্যদের জানায়। সেখান থেকে জানাজানি হলে লুৎফর রহমান আত্মগোপনে চলে যায়।

পুলিশ জানায়, বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ওই কিশোরীর বাবা লালবাগ থানায় লুৎফর রহমানের বিরুদ্ধে তার কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করে। সেই মামলার পর পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে লুৎফর রহমানকে গ্রেপ্তারে অভিযান চালায়। কিন্তু সে আত্মগোপনে চলে যায়। পরে ফরিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, লুৎফর  ধর্মীয় বক্তা হিসেবে পরিচিত। তার ৫ ছেলে মেয়ে। ৪৮ বছর বয়সে এমন কর্মকাণ্ডে এলাকায় উত্তেজনাও দেখা দেয়। লুৎফর রহমান পাসপোর্ট নিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তাকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা