× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফায়ার সার্ভিসে চালু হলো ৩ ডিজিটের হটলাইন নম্বর ১০২

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুন ২০২৪ ২০:৪৩ পিএম

আপডেট : ০৬ জুন ২০২৪ ২১:১২ পিএম

ফায়ার সার্ভিসে চালু হলো ৩ ডিজিটের হটলাইন নম্বর ১০২

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ৩ ডিজিটের নতুন হটলাইন নম্বর ১০২। জরুরি সেবা গ্রহণের জন্য বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে প্রাথমিকভাবে টিএন্ডটি ছাড়া অন্য সব অপারেটর থেকে এই সেবা গ্রহণ করা যাচ্ছে। শিগগিরই টিএন্ডটি থেকেও এই সেবা পাওয়া যাবে।

বৃহস্পতিবার (৬ জুন) ফায়ার সার্ভিস সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

ফায়ার সার্ভিস বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নিয়ন্ত্রণ কক্ষে চালু থাকা ১১ ডিজিটের ফোন নম্বর ০২২২৩৩৫৫৫৫৫ এবং ৫ ডিজিটের হটলাইন ১৬১৬৩ নম্বরও সচল থাকবে। তবে আগামী ৩১ ডিসেম্বরের পর থেকে ১৬১৬৩ বন্ধ হয়ে যাবে। তখন থেকে শুধু ১০২ হটলাইন নম্বরই সচল থাকবে।

ফায়ার সার্ভিসের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তথ্যপ্রাপ্তির ভিত্তিতে সেবা প্রদান করে থাকে। সেবাগ্রহীতাদের তথ্য দেয়ার একটি অন্যতম মাধ্যম হলো টেলিফোন। জরুরি সময় ১১ ডিজিটের টেলিফোন মনে রাখা কিছুটা কষ্টসাধ্য বিধায় ইতিপূর্বে ৫ ডিজিটের হটলাইন নম্বর ১৬১৬৩ চালু করা হয়েছিল। সেবাপ্রাপ্তি আরও সহজ করতে ফায়ার সার্ভিস ৩ ডিজিটের ১০২ হটলাইন নম্বর চালুর উদ্যোগ গ্রহণ করে। 

জরুরি সময়ে বিপদগ্রস্ত মানুষের দ্রুত সহযোগিতা নেয়ার সুবিধার্থে ফায়ার সার্ভিসের নতুন হটলাইন নম্বর ১০২ প্রচার করার জন্য সকল শ্রেণিপেশার মানুষকে অনুরোধ জানানো হলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা