× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমিসংক্রান্ত বিরোধ নিয়ে ‘সরেজমিনে মীমাংসা সভা’ অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুন ২০২৪ ০০:৫২ এএম

আপডেট : ০৩ জুন ২০২৪ ১১:১১ এএম

জমিসংক্রান্ত বিরোধ নিয়ে ‘সরেজমিনে মীমাংসা সভা’ অনুষ্ঠিত

ঢাকা জেলা লিগ্যাল এইড অফিস কর্তৃক ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্গত দক্ষিণখান থানার ফায়দাবাদে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে ‘সরেজমিনে মীমাংসা সভা’ অনুষ্ঠিত হয়।

মীমাংসা সভা পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. সায়েম খান। নালিশি জমি নিয়ে আবেদনকারী ও প্রতিপক্ষের মধ্যে সীমানাসংক্রান্ত ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধ বিদ্যমান ছিল। এ পরিস্থিতিতে জেলা লিগ্যাল এইড অফিসার একজন নিরপেক্ষ সার্ভেয়ারকে নালিশি জমি পরিমাপের জন্য নিয়োগ প্রদান করেন, যিনি উভয় পক্ষের উপস্থিতিতে নিরপেক্ষ ও সূক্ষ্মভাবে নালিশি জমি পরিমাপ করেন।

ঢাকা জেলা লিগ্যাল এইড অফিস কর্তৃক সরেজমিনে মীমাংসা সভার ফলে বিরোধীয় পক্ষগণ মামলা ও কোনোরকম ভোগান্তি ছাড়াই দ্রুত তাদের বিরোধের সুষ্ঠু সমাধান ও ন্যায়বিচার পাবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা