প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ জুন ২০২৪ ০০:৫২ এএম
আপডেট : ০৩ জুন ২০২৪ ১১:১১ এএম
ঢাকা জেলা লিগ্যাল এইড অফিস কর্তৃক ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্গত দক্ষিণখান থানার ফায়দাবাদে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে ‘সরেজমিনে মীমাংসা সভা’ অনুষ্ঠিত হয়।
মীমাংসা সভা পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. সায়েম খান। নালিশি জমি নিয়ে আবেদনকারী ও প্রতিপক্ষের মধ্যে সীমানাসংক্রান্ত ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধ বিদ্যমান ছিল। এ পরিস্থিতিতে জেলা লিগ্যাল এইড অফিসার একজন নিরপেক্ষ সার্ভেয়ারকে নালিশি জমি পরিমাপের জন্য নিয়োগ প্রদান করেন, যিনি উভয় পক্ষের উপস্থিতিতে নিরপেক্ষ ও সূক্ষ্মভাবে নালিশি জমি পরিমাপ করেন।
ঢাকা জেলা লিগ্যাল এইড অফিস কর্তৃক সরেজমিনে মীমাংসা সভার ফলে বিরোধীয় পক্ষগণ মামলা ও কোনোরকম ভোগান্তি ছাড়াই দ্রুত তাদের বিরোধের সুষ্ঠু সমাধান ও ন্যায়বিচার পাবেন।