× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চবিতে চট্টগ্রামের সবচেয়ে বড় ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত

চবি প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৪ ১৮:৫৪ পিএম

আপডেট : ২৫ মে ২০২৪ ১৯:৩৭ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে চট্টগ্রাম ক্যারিয়ার ফেস্ট ২০২৪ অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে চট্টগ্রাম ক্যারিয়ার ফেস্ট ২০২৪ অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক্সিলেন্স বাংলাদেশ ও মার্কেটিং সোসাইটি ফর লিডারশিপ প্রোলিফারেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের সবচেয়ে বড় ক্যারিয়ার উৎসব ‘চট্টগ্রাম ক্যারিয়ার ফেস্ট ২০২৪’। 

শনিবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এ ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

দুটি পর্বে এ উৎসব অনুষ্ঠিত হয়। উদ্বোধনী পর্বে এক্সিলেন্স বাংলাদেশের এক্সিকিউটিভ বোর্ড মেম্বার মাহবুব এ রহমান ও মার্কেটিং হেড নাহিদ আহসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানা। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মার্কেটিং সোসাইটি ফর লিডারশিপ প্রোলিফারেশনের সাধারণ সম্পাদক রাফি মিনহাজ ও সেশন কো-অর্ডিনেটর ফাতেমাতুন নেসা সুমাইয়ার যৌথ অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের সিইও, ফাউন্ডারসহ ২২ জন অতিথি। পাঁচটি প্যানেল ডিসকাশনে অংশ নেন ২০ জন আলোচক। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন শেষ করা শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে, কিন্তু চাকরির সুযোগ অনেক কম। শিক্ষার্থীদের যেসব দক্ষতা ও যোগ্যতার অভাব রয়েছে, সেগুলো পূরণ করতে হবে। সারা বিশ্বের শিক্ষার্থীরা বিভিন্ন রকমের ভাষায় দক্ষতা অর্জন করছে। আমাদের শিক্ষার্থীদের তা অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণায় কাজ করতে হবে। গবেষণায় যারা কাজ করবে বিশ্ববিদ্যালয় তহবিল থেকে তাদের সাহায্য করা হবে। শিক্ষার পাশাপাশি বিভিন্ন স্কিল অর্জন করতে হবে শিক্ষার্থীদের।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানা বলেন, ‘পড়াশোনার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই। কিন্তু একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন রকমের সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে হবে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য।’ 

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এসিআই লজিস্টিক লিমিটেড (স্বপ্ন) ম্যানেজিং ডিরেক্টর সাব্বির নাসির, বিল্ড আইকন কনসালটেন্সিস লিমিটেডের ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং পার্টনার মাহতাব উদ্দিন আহমেদ, শার্ক ট্যাংক বাংলাদেশের সিইও ফাহিম মাশরুর, ব্র্যাক ব্যাংকের সিএমও ইন্দ্রনীল চট্টপাধ্যায়, বারকোড রেস্টুরেন্ট গ্রুপ ফাউন্ডার মঞ্জুরুল হক, বিডস ইকোনমি লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর জিসান কিংশুক হক, র‍্যাংকন রিয়াল এস্টেট অ্যান্ড সি ফিশিংয়ের সিইও তানভীর শাহরিয়ার রিমন। 

আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াস, মেন্টর চিটাগংয়ের ম্যানেজিং পার্টনার মানজুমা মুর্শেদ, মনের বন্ধুর ফাউন্ডার অ্যান্ড সিইও তাওহিদা শিরোপা, আমাল ফাউন্ডেশনের ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর ইসরাত করিম ইভ, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ফাউন্ডার ইকবাল বাহার জাহিদ, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ, দ্য ডেইলি স্টারের ফিচার এডিটর অ্যান্ড হেড অব কনটেন্ট মার্কেটিং এহসানুর রাজা রনি, ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের ডিজিটাল প্রোডাক্ট লিড ও র‍্যান্টেজের ফাউন্ডার রুম্মান কালাম, ইমপ্যাক্ট একাডেমির সিইও নাফিজ সেলিম, কিংকর আহসান, খান ফারহানা, ইমতিয়াজ চৌধুরী, সানজিদ হোসাইন এবং দ্যা ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার ও কীরণের  চিফ অপারেটিং অফিসার তাজদীন হাসান। 

এ ছাড়া মিউজিক সেশন পরিচালনা করেন সাদী মোহাম্মাদ শাহ নেওয়াজ এবং অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন অ্যাক্টর অ্যান্ড ডিরেক্টর শারাফ আহমেদ জীবন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা