× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তামাকে কর ও মূল্য বৃদ্ধির বিকল্প নেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৪ ২২:২০ পিএম

তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে শক্তিশালী তামাককর ও মূল্য পদক্ষেপের প্রয়োজনীয়তা” শীর্ষক ভার্চুয়াল বৈঠক। প্রবা ফটো

তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে শক্তিশালী তামাককর ও মূল্য পদক্ষেপের প্রয়োজনীয়তা” শীর্ষক ভার্চুয়াল বৈঠক। প্রবা ফটো

তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে শক্তিশালী তামাক কর ও মূল্য পদক্ষেপের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং জাতীয় তামাকবিরোধী মঞ্চের আহ্বায়ক ড. কাজী খলীকুজ্জমান আহমদ। তিনি বলেন, তামাকের করাল গ্রাস থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে তামাকের মূল্য এমন পরিমাণ বৃদ্ধি করতে হবে যা ছুঁয়ার সাহসও কেউ না দেখায়। অল্প অল্প টাকা বাড়িয়ে তামাক খাওয়া বন্ধ করা যাবে না।

বুধবার (২২ মে) প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত “তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে শক্তিশালী তামাককর ও মূল্য পদক্ষেপের প্রয়োজনীয়তা” শীর্ষক ভার্চুয়াল বৈঠকে তিনি এসব কথা বলেন।  

ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত ঘোষণার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এই অঙ্গীকার পূরণে দেশের সর্বস্তরের মানুষকে অংশ নিতে হবে। তামাকের ভয়াবহতা ও ক্ষতিকর দিকগুলো সবাইকে বুঝাতে হবে। 

বৈঠকে আরো অংশ নেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের বাংলাদেশ লিড পলিসি অ্যাডভাইজর মো. মোস্তাফিজুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার (এনসিডি) ডা. সৈয়দ মাহফুজুল হক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী এবং একাত্তর টেলিভিশনের হেড অব ন্যাশনাল মো. মনির হোসেন লিটন। আত্মার কো-কনভেনার নাদিরা কিরণের সঞ্চালনায় ভার্চুয়াল বৈঠকে অংশ নেন আত্মা’র কনভেনর মর্তুজা হায়দার লিটন, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের প্রমুখ। 

বৈঠকে জানানো হয়, চিনি, আলু, আটাসহ বেশকিছু নিত্যপণ্যের দাম ২০২১ সালের তুলনায় ২০২৩ সালে ৪০ শতাংশ থেকে প্রায় ৯০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কিন্তু একইসময়ে তামাকপণ্যের দাম বেড়েছে মাত্র ৬ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত। ত্রুটিপূর্ণ কর ও মূল্য পদক্ষেপই এজন্য দায়ী।

ড. মাহফুজ কবীর বলেন, নিম্ন স্তরে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা নির্ধারণ করে কমপক্ষে ৬৩ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করতে হবে। এতে রাজস্ব আয় বাড়বে এবং তরুণরা সিগারেট ব্যবহারে বিশেষভাবে নিরুত্সাহিত হবে।

তিনি বলেন, বর্তমান তামাক করকাঠামো তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে তেমন কোন অবদান রাখতে পারছে না। তাই আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে কার্যকর তামাক কর ও মূল্য পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে। 

বক্তারা বলেন, প্রস্তাবিত তামাক কর ও মূল্য প্রস্তাব বাস্তবায়ন করা হলে ১০ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় হবে। একইসাথে দীর্ঘমেয়াদে প্রায় পাঁচ লাখ তরুণসহ মোট এগার লাখের অধিক মানুষের অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা