× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডলারের দাম বৃদ্ধি নিত্যপণ্যে প্রভাব ফেলবে না, আশ্বস্ত করলেন প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৪ ১৭:৫৬ পিএম

আপডেট : ২১ মে ২০২৪ ১৮:২৮ পিএম

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ফাইল ফটো

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ফাইল ফটো

ডলারের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যে কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

মঙ্গলবার (২১ মে) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ডলারের দাম বাড়ায় আমদানিনির্ভর পণ্যের দামও বাড়বে। এতে ভোক্তাদের ওপর চাপ বাড়বে কি না– প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে চাই– ডলারের (টাকায় মূল্য) সমন্বয় হলো ১০ টাকা থেকে ১৭ টাকা। এতে ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না।’

কেন প্রভাব পড়বে না– ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘কারণ, আমদানিকারকরা তখনই অভিযোগ করছিলেন যে ব্যাংক থেকে তারা সরকারি নির্ধারিত মূল্যে ডলার পাচ্ছিলেন না। তারা তখনই ১২০ টাকা ১২২ টাকা– একেকজন, একেকভাবে প্রাইভেটলি সেটলড (নিষ্পত্তি) করছিলেন। সমন্বয় করার কারণে সরকার নির্ধারিত মূল্যেই তারা আমদানি করতে পারবেন।

আহসানুল ইসলাম টিটু বলেন, ‘আমদানিনির্ভর পণ্য, বিশেষ করে ভোজ্যতেলের দামে কোনো অ্যাজাস্টমেন্ট (সমন্বয়) করব না। আশ করছি– উৎপাদনকারী ও আমদানিকারকরা ঈদ পর্যন্ত নতুন করে কোনো মূল্য বেঁধে দেবেন না। পুরোনো মূল্যেই তারা সরবরাহ করতে পারবেন। ডলারের দাম বাড়লেও পণ্যের দাম একই পর্যায় রাখব ভোক্তাদের সুবিধার্থে। আগে যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল, ঈদের আগ পর্যন্ত নতুন কোনো দাম নির্ধারণ করা হবে না। পুরোনো দামেই তারা সরবরাহ করতে পারবেন।’

তাহলে ঈদের পরে ক্রেতাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে– প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘কোথায় যুদ্ধ হবে, অর্থনীতির কোথায় কী হবে, সেটা নিয়ে আগাম ধারণা করা যাবে না। তবে এই মুহূর্তে নতুন করে মূল্যা নির্ধারণের প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না। যদি আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়ে যায়, তাহলে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা চিন্তা করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা