× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরপুরে মাসব্যাপী ফার্নিচার মেলা শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৪ ২২:০১ পিএম

রাজধানীর শেওরাপাড়ার মেহফিল কনভেশন হলে উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া সরণি ব্যবসায়িক সমবায় সমিতির সভাপতি সালাউদ্দিন মাহমুদ জাহিদ, এমপি। প্রবা ফটো

রাজধানীর শেওরাপাড়ার মেহফিল কনভেশন হলে উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া সরণি ব্যবসায়িক সমবায় সমিতির সভাপতি সালাউদ্দিন মাহমুদ জাহিদ, এমপি। প্রবা ফটো

ঈদুল আজহা উপলক্ষে বিগত বছরের মতো আবারও শুরু হল মিরপুর ফার্নিচার ঈদ উৎসব ২০২৪। সোমবার (২০ মে) রাজধানীর শেওরাপাড়ার মেহফিল কনভেশন হলে এ আয়োজনের উদ্বোধন করা হয়েছে।  

উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া সরণি ব্যবসায়িক সমবায় সমিতির সভাপতি সালাউদ্দিন মাহমুদ জাহিদ, এমপি। 

অনুষ্ঠানে জানানো হয়, ঈদের আগের রাত পর্যন্ত আগারগাঁও থেকে মিরপুর ১০ পর্যন্ত রাস্তার দুই পাশে সব ফার্নিচারে দোকানে চলবে এই বিশাল মেলা। উক্ত উৎসবে ১০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে এবং নিজ নিজ শো-রুমে প্রডাক্ট ডিসপ্লে করবেন। মেলা খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলা উপলক্ষে প্রতিটি ফার্নিচার শোরুমে রয়েছে বিশেষ ছাড়ের অফারসহ আকর্ষণীয় পুরস্কার। প্রতি ২০ হাজার টাকার কেনাকাটায় ক্রেতারা একটি করে স্ক্র্যাচ কার্ড পাবেন, যার মধ্যে রয়েছে অসংখ্য পুরস্কার। 

এ বিষয়ে প্রধান অতিথি সালাউদ্দিন মাহমুদ জাহিদ বলেন, ‘দেশীয় পণ্যের বাজার বড় করতে বর্তমান সরকার একদিকে বিদেশী পণ্য আমদানি নিরসাহিত করছে অন্যদিকে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা প্রদান করছে। আমি আশা করছি এ মেলার মাধ্যমে দেশেও চাহিদা মিটিয়ে ফার্নিচার বিদেশে রপ্তানি বাড়তে সহায়ক হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইএ সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক ড. কে এম আকতারুজ্জামান, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি

সেলিম এইচ রহমান, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মহাসচিব মো. ইলিয়াস সরকার, 

সাংগঠনিক সম্পাদক এ করিম মজুমদার। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মিরপুর অঞ্চলের সভাপতি আলহাজ শেখ আব্দুল আউয়াল। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা