× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রপ্তানি আয় নগদায়নে ভুল শোধরালো বাংলাদেশ ব্যাংক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৪ ২১:৫৩ পিএম

আপডেট : ২০ মে ২০২৪ ২১:৫৬ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

সময়মতো রপ্তানি আয় দেশে আনছেন না অনেক ব্যবসায়ী। এ সমস্যা দূর করতে নতুন নিয়ম চালু করেছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে ক্রলিং পেগ চালুর পর ওই নিয়ম হিতে বিপরীত হয়ে যায়। ফলে নীতিগত ভুল শুধরে নতুন সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। সোবাবার (২০ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপনের মাধ্যমে রপ্তানি আয় নয়গায়নে দর দির্ধারণে নতুন নিয়ম চালু হয়েছে।

জানা গেছে, কয়েকদিন আগে এক্সচেঞ্জ রেটের ‘ক্রলিং পেগ’ বাস্তবায়ন করতে গিয়ে ডলারের দাম ৭ টাকা বাড়িয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া নির্দেশনার কারণে ডলারের দাম কম পাচ্ছিলেন রপ্তানিকারকরা। সেটি কাটাতেই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

এখন থেকে যেদিন রপ্তানি আয় নগদায়ন করা হবে, সেদিনের ডলারের বিনিময় দর অনুসারে টাকা পাবেন রপ্তানিকারকরা। ফলে তারা দেরীতে নগদায়ন করলেও ডলারের বাড়তি দর পাওয়ার সুযোগ পাবেন।

বিষয়টি ব্যাখ্যা করে কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘রপ্তানি শিপমেন্ট হওয়ার ১২০ দিনের মধ্যে রপ্তানি আয় দেশে নিয়ে আসার বাধ্যবাধকতা অনেক আগে থেকেই আছে। তবে এসব আয়ের একটা অংশ সময়মতো দেশে আসে না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রপ্তানি আয় যেদিনই এক্সপোর্টাররা নগদায়ন করবেন, তারা ওই দিনের ডলারের রেট পাবেন। ফলে আগে তারা ডলারের দর নিয়ে যে দ্বিধায় পড়তেন, সেটি দূর হলো।’

এর আগে, গতবছরের মার্চ মাসে এক সার্কুলার জারির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, রপ্তানি চালান হওয়ার ১২০তম দিনে ডলারের যে দর থাকবে, আয় পরে আসলেও রপ্তানিকারক সে দরই পাবে। ডলারের বিনিময় দর বেড়ে গেলে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে ডলারের দর কমে গেলে যেদিন আয় আসবে, সেদিনের দরই পাবেন রপ্তানিকারক।

তখন অনেক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে অভিযোগ জানিয়েছিল যে, ডলারের দর বেশি পেতে রপ্তানিকারকরা আয় দেরীতে দেশে আনছে। সে প্রেক্ষিতেই রপ্তানি আয় প্রত্যাবাসনের সময়সীমা নিয়ে কিছুটা কঠোর অবস্থানে গিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নিয়ম অনুযায়ী রপ্তানি আয় এখন নগদায়ন করলে প্রতি ডলারের বিপরীতে ১১৭ থেকে ১১৮ টাকা দর পাওয়া যাবে বলে জানিয়েছেন ব্যাংকাররা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা