× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাটা মটরস বাংলাদেশে উদ্বোধন করলো ‘টাটা যোদ্ধা’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মে ২০২৪ ২০:১৮ পিএম

আপডেট : ২০ মে ২০২৪ ২০:৩৯ পিএম

টাটা মটরস বাংলাদেশে উদ্বোধন করলো ‘টাটা যোদ্ধা’

ভারতের শীর্ষস্থানীয় বহুজাতিক অটোমোবাইল প্রস্তুতকারক টাটা মটরস বাংলাদেশে অনুমোদিত পরিবেশক নিটল মটরসকে সাথে নিয়ে পিকআপ সেগমেন্টের সর্বশেষ সংস্করণ ‘টাটা যোদ্ধা’ গাড়ির উদ্বোধন করেছে। আরামদায়ক, নিরাপদ এবং স্টাইলিশ এই ‘টাটা যোদ্ধা’ নিরবচ্ছিন্ন পণ্য পরিবহনের নিশ্চয়তা দেয় এবং দৈনন্দিন পরিবহনে গ্রাহকের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে।

১.৫ টন পেলোডের ‘টাটা যোদ্ধা’ কৃষি পণ্য, পোল্ট্রি, মাছ এবং দুগ্ধজাত পণ্যসহ অনেক ধরনের ব্যবসার জন্য একটি উপযুক্ত গাড়ি। বিভিন্ন ধরনের রোড কন্ডিশনে কর্মক্ষমতা এবং ড্রাইভ এবিলিটির উপর জোড় দিয়ে তৈরি করা ‘টাটা যোদ্ধা’, অধিক উৎপাদনশীলতা এবং বেশি জ্বালানি সাশ্রয়ের সাথে সহজে গাড়ির মালিক হবার সুযোগ করে দেয়।

টাটা মটরস কমার্শিয়াল ভেহিকেলসের ইন্টারন্যাশনাল বিজনেস হেড অনুরাগ মেহরোত্রা ​​বলেন, “বাংলাদেশে টাটা যোদ্ধার উদ্বোধন টাটা মটরসের অব্যাহত বাজার সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বাংলাদেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক গাড়ির ব্র্যান্ড হিসেবে, গ্রাহকদের ক্রমবিবর্তনশীল পছন্দের সম্পর্কে আমাদের গভীর ধারণা রয়েছে এবং আমরা উন্নত মবিলিটি সলিউশন প্রবর্তনের মাধ্যমে সেগুলো সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। টাটা যোদ্ধা দেশের পিকআপ সেগমেন্টে একটি গুরুত্বপূর্ণ সংযোজন এবং এর ডিজাইন করা হয়েছে সেইসব গ্রাহকদের জন্য যারা সহজে একটি গাড়ির মালিক হতে চান, যারা চান একটি ভালো পারফরম্যান্স এর গাড়ি থেকে অধিক উপার্জন করতে। নতুন এই পণ্যটি নিটল মটরসের দেশব্যাপী বিস্তৃত সেবার আওতায় থাকবে, যেখানে সেলস এবং বিক্রয়োত্তর সেবার গুণগত মান নিশ্চিত করা হয়।"

নিটল মটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুসাব্বির আহমাদ বলেন, “আমরা বাংলাদেশে টাটা মটরসের সর্বশেষ পন্যটি নিয়ে আসতে পেরে ভীষণ আনন্দিত। আমরা আত্নবিশ্বাসী যে, ‘টাটা যোদ্ধা’র স্থায়িত্ব, জ্বালানি দক্ষতা এবং স্বাচ্ছন্দ্য দিয়ে গ্রাহকের প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে। সারাদেশে ৫৫টি টাচপয়েন্ট সহ, আমরা আমাদের গ্রাহকদের উন্নত মানের পণ্য এবং পরিষেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।"

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আব্দুল মুসাব্বির আহমাদ (ম্যানেজিং ডিরেক্টর, নিটল নিলয় গ্রুপ), আব্দুল মারিব আহমাদ (ভাইস চেয়ারম্যান, নিটল নিলয় গ্রুপ), প্রধান অতিথি রাজীব বি জয়সওয়াল (রিজিওনাল ম্যানেজার, সার্ক, ইন্টারন্যাশনাল বিজনেস, সিভিবিইউ, টাটা মটরস লিমিটেড), অভিজিৎ দাস শর্মা (কান্ট্রি ম্যানেজার, বাংলাদেশ, টাটা মটরস লিমিটেড), মোহাম্মদ তানবীর শহীদ (সিইও, সেলস এন্ড মার্কেটিং, নিটল মটরস লিমিটেড)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা