প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ মে ২০২৪ ১৮:৫৯ পিএম
আপডেট : ২০ মে ২০২৪ ২১:৩১ পিএম
ইনভেস্টমেন্ট করপোরশন অব বাংলাদেশ (আইসিবি) ও এর আওতাধীন তিনটি সাবসিডিয়ারি কোম্পানির ২৯তম শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মে) ঢাকার একটি হোটেলে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া।
এছাড়া আইসিবির তিনটি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা, মহাব্যবস্থাপকরা এবং সব শাখা প্রধান ও ঊদ্ধর্তন কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন।