× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আঞ্জুমান মুফিদুল ইসলামকে এনআরবিসি ব্যাংকের অনুদান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মে ২০২৪ ১৮:৫০ পিএম

আপডেট : ২০ মে ২০২৪ ২১:৩২ পিএম

আঞ্জুমান মুফিদুল ইসলামকে এনআরবিসি ব্যাংকের অনুদান

আঞ্জুমান মুফিদুল ইসলামকে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) আওতায় ২০ লাখ টাকার অনুদান দিয়েছে এনআরবিসি ব্যাংক পিএলসি। 

সম্প্রতি ব্যাংকের গুলশান শাখার সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে আঞ্জুমান মুফিদুল ইসলামের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমানের হাতে অনুদানের চেক তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল। 

এ সময় উপস্থিত ছিলেন, ব্যাংকের পরিচালক এ এম সাইদুর রহমান, একেএম মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র পরিচালক এয়ার চিফ মার্শাল (অব.) আবু এসরার, মজিব লালন, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রবিউল ইসলাম, ডিএমডি ও সিএফও হারুনুর রশিদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব প্রমুখ।

ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বলেন, আর্তমানবতার সেবায় এনআরবিসি ব্যাংক সব সময় এগিয়ে এসেছে। দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা সহায়তায় ব্যাংক কাজ করে থাকে। করোনা অতিমারিতে সাধারণ মানুষের পাশে থেকে এনআরবিসি ব্যাংক মানবিক ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা