× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশকোনায় প্রিমিয়ার ব্যাংকের হজ বুথ উদ্বোধন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মে ২০২৪ ১৪:৫১ পিএম

আপডেট : ১৬ মে ২০২৪ ১৫:৪০ পিএম

হজযাত্রীদের সেবা দেওয়ার লক্ষ্যে সম্প্রতি আশকোনা হজ ক্যাম্পে ‘হজ বুথ’ চালু করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি।

হজযাত্রীদের সেবা দেওয়ার লক্ষ্যে সম্প্রতি আশকোনা হজ ক্যাম্পে ‘হজ বুথ’ চালু করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি।

হজযাত্রীদের সেবা দেওয়ার লক্ষ্যে সম্প্রতি আশকোনা হজ ক্যাম্পে ‘হজ বুথ’ চালু করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর প্রধান অতিথি হিসেবে হজ বুথটি উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী; উপব্যবস্থাপনা পরিচালক এস এম ওয়ালি উল মোর্শেদ, ইভিপি ও ব্রান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগপ্রধান মো. তারেক উদ্দিন; ইভিপি এবং ইসলামিক ব্যাংকিং বিভাগপ্রধান মোহাম্মদ ইশরাত হোসেন খানসহ হজ ক্যাম্প এবং ব্যাংকের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মোহাম্মদ আবু জাফর বলেন, ‘হজ বুথে হজযাত্রীদের সরকার নির্ধারিত কোটা অনুযায়ী বৈদেশিক মুদ্রা সরবরাহ ও ফ্রি পাসপোর্ট এনডোর্সমেন্ট সেবা, হজ কার্ড, যাবতীয় তথ্য সেবা এবং হজ পালনের গাইড বই দেওয়া হচ্ছে।’

অনুষ্ঠানে ব্যাংক ও হাজীদের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। হজসেবা গ্রহণকারীদের প্রিমিয়ার ব্যাংকের পক্ষ থেকে উপহার হিসেবে ছাতা ও ব্যাগ দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা