× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিঙ্গাপুরে বিনিয়োগ রোডশো করেছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৪ ১৮:৩৫ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

দেশের শীর্ষস্থানীয় ইনভেস্টমেন্ট ব্যাংক প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড সিঙ্গাপুরে বিনিয়োগ রোডশো করেছে। গত ১১ মে সিঙ্গাপুরের কিচেনার এ হোটেল নভোটেলে এই রোডশো অনুষ্ঠিত হয়। রোডশোর উপজীব্য ছিল সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশীদের জন্য দেশের পুঁজিবাজারে বিনিয়োগের পথ সুগম করার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি তরান্বিত করা।

প্রাইমইনভেস্ট প্রবাসী আয়োজিত এ বিনিয়োগ রোডশোতে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে বাংলাদেশ সরকারের মাননীয় হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম-এনডিসি; বাংলাদেশ ব্যাংকের পরিচালক জনাব মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী; সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সভাপতি, সিঙ্গাপুরে বাংলাদেশ বিজনেস চেম্বারের সভাপতি, সিঙ্গাপুরে বাংলাদেশী মেরিন কমিউনিটির সভাপতি, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এম ওমর তৈয়ব, প্রাইম এক্সচেঞ্জ সিঙ্গাপুরের নির্বাহী পরিচালক ও সিইও মোহাম্মদ সামিউল্লাহ প্রমুখ।

‘প্রাইমইনভেস্ট প্রবাসী’ হলো এমন একটি বিনিয়োগ ব্যবস্থা যেখানে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের দক্ষ ও অভিজ্ঞ বিনিয়োগ ব্যবস্থাপনা কমিটি পুঁজিবাজারে প্রবাসীদের অর্থের সুচিন্তিত ও উপযুক্ত বিনিয়োগের মাধ্যমে তাদের জন্য এনে দিবে আকর্ষণীয় মুনাফা।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের এমডি ও সিইও সৈয়দ এম ওমর তৈয়ব গত এক দশকে বাংলাদেশের অর্থনীতি ও অবকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন তুলে ধরে বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্সের অবদান অনস্বীকার্য। প্রবাসীদের জন্য রয়েছে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ। যার মাধ্যমে তাদের এবং দেশের সামগ্ৰিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। প্রবাসীদের কষ্টার্জিত অর্থের সুপরিকল্পিত বিনিয়োগ নিশ্চিত করতে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট নিয়ে এসেছে প্রাইমইনভেস্ট প্রবাসী যাতে তারা প্রবাসে বসেই অনলাইনের মাধ্যমে বিনিয়োগ করতে পারবেন।’

সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম এনডিসি প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘বাংলাদেশে এই প্রথম কোনো ইনভেস্টমেন্ট ব্যাংক প্রবাসীদের জন্য পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ নিয়ে এসেছে। অনেক সময় বিনিয়োগ করে প্রবাসীরা অনেক ধরণের ভোগান্তির শিকার হন। আর্থিক প্রতিষ্ঠানগুলোর উচিত প্রবাসীদের মনে আস্থা জাগ্রত করা, যাতে তারা বিনিয়োগ করতে আগ্রহী হয়। আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সরাসরি সাধারণ বিনিয়োগকারীদের কাছে পৌঁছাতে হবে এবং সকল পেশা ও শ্রেণীর প্রবাসীদের দেশে বিনিয়োগে উৎসাহিত করতে হবে।’ 

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী, প্রবাসীদের জন্য বিশেষায়িত ইনভেস্টমেন্ট স্কিম- প্রাইমইনভেস্ট প্রবাসী চালু করার জন্য পিবিআইএলকে স্বাগত জানান। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্সের অবদান স্বীকার করে প্রবাসীদেরকে বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোর বিষয়ে গুরত্বারোপ করার পাশাপাশি দেশের পুঁজিবাজারে বিনিয়োগের আহ্বান জানান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা