× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনামসজিদ দিয়ে ৬ দিনে পেঁয়াজ এসেছে ১ হাজার মেট্রিকটন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৪ ২২:২১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে গত ৬ দিনে পেঁয়াজ এসেছে প্রায় ১ হাজার মেট্রিক টন। গত বৃহস্পতিবার থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এতথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দরের কর্মকর্তারা। এদিকে পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আমদানি স্বাভাবিক থাকলে কোরবানির ঈদে পেঁয়াজের দামে কোন প্রভাব পড়বে না।

সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, ভারত সরকারের পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা থাকায় দীর্ঘ প্রায় সাড়ে ৫ মাস পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় ৪ মে। ৪০ শতাংশ শুল্ক থাকায় আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে গত ৯ তারিখ থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়।

আমদানিকারক আসাদুল ইসলাম বলেন, ‘ভারত সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পরপরই পেঁয়াজ আমদানিকারকরা আইপিসহ এলসি খোলাসহ সব ধরনের কার্যক্রম শেষ করা হয়। তবে ভারত সরকার রপ্তানি শুল্ক ৪০ শতাংশ আরোপ করায় আমদানি পেঁয়াজের দাম পড়ছে কেজি প্রতি ৬৫-৭০ টাকা। কিন্তু দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক থাকায় পেঁয়াজ আমদানি করে কোন লাভই হবে না।’

এতথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দরের উদ্ভিদ সংগ নিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমির ঘোষ বলেন, ‘ভারত থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাঁচদিন পর থেকে এই স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত ৬ দিনে ৯৯৭ দশমিক ৪০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে।’

এদিকে চাঁপাইনবাবগঞ্জের পেঁয়াজের বাজারে বর্তমানে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে রকমভেদে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে স্থানীয় বাজারে পেঁয়াজের দামে কোন প্রভাব পড়বে না।

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরাতন বাজারের পেঁয়াজ ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, বর্তমানে বাজারে এখন পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রয়েছে। যদি ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকে তাহলে সামনে কোরবারিন ঈদের বাজারে কোন প্রভাব পড়বে না। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা