প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ মে ২০২৪ ১৬:২৯ পিএম
আপডেট : ১৪ মে ২০২৪ ১৭:২১ পিএম
অনুমোদনহীন ড্রিংকসগুলো হলো এসএমসি প্লাস, প্রাণের এক্টিভ, ব্রুভানা, আকিজের রিচার্জ ও টারবো। ছবি : সংগৃহীত
বাংলাদেশের স্থানীয় বাজারে বিক্রি হওয়া ৫টি ইলেক্ট্রোলাইট ড্রিংকস কোম্পানির কোনোটিরই অনুমোদন নেই বলে জানিয়েছেন আদালত। এ পাঁচ প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এ ড্রিংকসগুলো হলো এসএমসি প্লাস, প্রাণের এক্টিভ, ব্রুভানা, আকেজের রিচার্জ ও টারবো।
বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল কবীরের আদালত মঙ্গলবার (১৪ মে ২০২৪) এ আদেশ দেন। সেই সঙ্গে পাঁচটি কোম্পানির মালিকদের আগামী ৫, ৬ ও ৯ জুন আদালতে উপস্থিত হয়ে এ ব্যাপারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এসএমসি প্লাস, প্রাণের এক্টিভ, ব্রুভানা, আকিজের রিচার্জ এবং টারবো- এগুলো ওষুধ নাকি এনার্জি ড্রিংকস সে বিষয়ে তাদের ব্যাখ্যা দিতে হবে।
এর আগে সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন বিশুদ্ধ খাদ্য আদালতে এ মামলা দায়ের করেন। এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক বলেন, এগুলোর একটিরও অনুমোদন নেই।
কামরুল হোসেন বলেন, ওষুধ প্রশাসনও বলতে পারে না এগুলো ওষুধ না ড্রিংকস। এগুলোর আবার বিজ্ঞাপনও চলছে। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী যা অপরাধ।