প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৪ ১৬:৪২ পিএম
প্রবা ফটো
চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১২ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৫ দশমিক ৬৭ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৯৭ দশমিক ৭৬ পয়েন্ট। এদিন ডিএসইতে সূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে এবং সিএসইতে সূচক বাড়লেও লেনদেনের পরিমাণও কমেছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৯৮৫ কোটি ৮৮ লাখ টাকা। সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৩৯ লাখ টাকা। গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই পুঁজিবাজারে দরপতন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৯৬ দশমিক ৭২ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ এর আগের দিনের তুলনায় ৭ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬ দশমিক ৫৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো মধ্যে দাম বেড়েছে ১৯৬ টির। বিপরীতে দাম কমেছে ১৫৯ টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯৮৫ কোটি ৮৮ লাখ টাকা। যা আগের দিন ছিল ৯১১ কোটি ৩৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেনের পরিমাণ বেড়েছে ৭৪ কোটি ৫১ লাখ টাকা।
ডিএসইতে লেনদেনের শীর্ষে অবস্থান করছে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার। দ্বিতীয় স্থানে মালেক বেস্ট হোল্ডিং এবং তৃতীয় স্থানে রয়েছে নাভানা ফার্মা। এ ছাড়া এ তালিকায় ক্রমানুসারে রয়েছে- গোল্ডেন সন, ফরইস্ট নিটিং, ই-জেনারেশন, মালেক স্পিনিং, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, লাভেলো আইসক্রিম এবং কহিনুর কেমিক্যালস।
অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৯৭ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৩২৯ দশমিক ৬৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৩২টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৮ টির দাম বেড়েছে। এর বিপরীতে দাম কমেছে ১০১টির এবং ৩৩টির দাম অপরিবর্তিত রয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৩৯ লাখ টাকা। যা এর আগের দিন ছিল ৫৭ কোটি ৯১ লাখ টাকা। সে হিসাবে লেনদেনের পরিমাণ কমেছে ৪১ কোটি ৫২ লাখ টাকা।