× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২ হাজার ৩৩২ টাকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ নভেম্বর ২০২২ ১৯:৪৩ পিএম

আপডেট : ১২ নভেম্বর ২০২২ ২০:২১ পিএম

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২ হাজার ৩৩২ টাকা

তিন সপ্তাহের ব্যবধানে স্বর্নের দাম ভরিতে বাড়ল ২ হাজার ৩৩২ টাকা। এতে ২২ ক্যারেট মানের প্রতিভরি স্বর্ণের দর ৮২ হাজার ৪৬৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন - বাজুস। যা আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।

শনিবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বেড়ে যাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। ফলে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ হাজার ২১৭ টাকা বেড়ে বিক্রি হবে ৭৮ হাজার ৭৩২ টাকায়। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৯২৫ টাকা বেড়ে বিক্রি হবে ৬৭ হাজার ৪৭৬ টাকায় ।

তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

এর আগে গত ২২ আগস্ট বাড়ানো হয়েছিলো স্বর্ণের দাম। তারপর গত ১১ থেকে ১৪ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয় ৮৪ হাজার ৫৬৪ টাকায়। তারপর ১৫ সেপ্টেম্বর ভরিতে ১ হাজার ২৮৩ টাকা কমে বিক্রি হয় ৮৩ হাজার ২৮১ টাকা। এরপর ১৯ সেপ্টেম্বর প্রতি ভরি স্বর্ণে ৯৩৩ টাকা কমে বিক্রি হয় ৮২ হাজার ৩৪৮ টাকায়। এছাড়া ২৭ সেপ্টেম্বর থেকে ভরিতে ১ হাজার ৫০ টাকা কমে বিক্রি হয় ৮১ হাজার ২৯৮ টাকা। সর্বশেষ ২৫ অক্টোবর থেকে ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমে ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হয় ৮০ হাজার ১৩২ টাকায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা