× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাড়ল জ্বালানি তেলের দাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মে ২০২৪ ১০:৫৫ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার। মঙ্গলবার রাতে দাম বৃদ্ধির এ প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বুধবার (১ মে) থেকে সব ধরনের জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হবে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত মার্চ হতে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে সরকার। তারই ধারাবাহিকতার প্রাইসিং ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য লিটারপ্রতি ১০৬ টাকা থেকে ১ টাকা বাড়িয়ে ১০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া, পেট্রোলের বিদ্যমান মূল্য ১২২ টাকা থেকে ২ দশমিক ৫০ টাকা বাড়িয়ে ১২৪ দশমিক ৫০ টাকা এবং অকটেনের বিদ্যমান মূল্য ১২৬ টাকা হতে ২ দশমিক ৫০ টাকা বাড়িয়ে ১২৮ দশমিক ৫০ টাকা লিটারে নির্ধারণ করা হয়েছে।

ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটারপ্রতি ৯০ দশমিক ৭৬ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১৩০ দশমিক ৬৯ টাকা এবং পেট্রোল ১০৩ দশমিক ৯৪ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১৪৯ দশমিক ৬৭ টাকায় বিক্রয় করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা