× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল সভা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪ ২২:২৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

আরএসসি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করার জন্য আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিলের (আরএসসি) একটি টাউন হল সভা ঢাকায় উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত সভায় আরএসসির তালিকাভুক্ত পোশাক কারখানাগুলোর প্রতিনিধিরা, উচ্চপদস্থ কর্মকর্তারা, বিভাগীয় প্রধানরা এবং সিনিয়র কেস হ্যান্ডেলকারীরাও অংশ নেন। 

সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কচি। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সিনিয়র সহ-সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি আরশাদ জামাল (দীপু), সহ-সভাপতি (অর্থ) মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি ও আরএসসি পরিচালক  মিরান আলী, সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, সহ-সভাপতি রকিবুল আলম চৌধুরী,  পরিচালক আনোয়ার হোসেন (মানিক), পরিচালক মেসবাহ উদ্দিন খান, পরিচালক মো. মহিউদ্দিন রুবেল, পরিচালক শেহরিন সালাম ঐশী, পরিচালক মো. নুরুল ইসলাম এবং পরিচালক সাইফুদ্দিন সিদ্দিকী সাগর। 

সভায় বিকেএমইএ এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি এবং আরএসসি এর বোর্ড এর কো-চেয়ার আমিরুল হক আমিন, আরএসসি পরিচালক নাফিস-উদ-দৌলা, সিএসআর ফ্যাশন এর জোয়াকিম জুট-ওভারমেয়ার উপস্থিত ছিলেন। 

আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো আরএসসির কার্যক্রম এবং এর অগ্রগতি, কর্মক্ষেত্রে নিরাপত্তার মান সমুন্নত রাখার জন্য কারখানাগুলো জুড়ে প্রতিকার/রেমিডিয়েশন ব্যবস্থা বাস্তবায়ন্। সভায় অংশগ্রহণকারীরা আরএসসি সম্পর্কিত ইস্যুগুলো সমাধানের বিষয়ে তাদের মতামত ও ধারণা বিনিময় এবং বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে নিরাপত্তা এবং কমপ্লায়েন্স এর সংস্কৃতি গড়ে তোলার জন্য আরএসসি এর অটল প্রতিশ্রুতির উপর জোর দেন। বিজিএমইএ সভাপতি এস.এম. মান্নান (কচি) নিরাপদ এবং টেকসই অনুশীলনের জন্য একটি গ্লোবাল বেঞ্চমার্ক হিসেবে বাংলাদেশের উত্থান তুলে ধরেন এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা বাড়াতে কারখানাগুলোয় উল্লেখযোগ্য বিনিয়োগ করার পোশাক উদ্যোক্তাদের প্রশংসা করেন। তিনি বিগত ১১ বছরে নিরাপত্তা ক্ষেত্রে অর্জিত অগ্রগতি ধরে রাখার জন্য বাংলাদেশের পোশাক শিল্পখাতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, আরএসসি বাংলাদেশের শিল্প, গ্লোবাল ব্র্যান্ড, বৈশ্বিক এবং স্থানীয় বাংলাদেশী ট্রেড ইউনিয়নগুলোর সমন্বয়ে একটি বেসরকারি উদ্যোগ, যা বাংলাদেশে পোশাকখাতে একটি নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা হিসাবে কাজ করছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা