× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরও চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪ ২২:৩৪ পিএম

বিএসইসির চেয়ারম্যান হিসেবে আরও চার বছরের জন্য পুনঃনিয়োগ পেয়েছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। প্রবা ফটো

বিএসইসির চেয়ারম্যান হিসেবে আরও চার বছরের জন্য পুনঃনিয়োগ পেয়েছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। প্রবা ফটো

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে আরও চার বছরের জন্য পুনঃনিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সাবেক ডিন প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

কমিশন আইন ১৯৯৩-এর ৫(৬) ধারা অনুযায়ী আগামী ১৭ মে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য তিনি বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে চার বছরের জন্য পুনঃনিয়োগ দিয়ে রবিবার (২৮ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এতে সই করেছেন যুগ্ম সচিব মো. জাহিদ হোসেন।

এতে বলা হয়েছে, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩-এর ৫(৬) ধারা অনুযায়ী আগামী ১৭ মে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান পদে পুনঃনিয়োগ দেওয়া হলো। তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে।

২০২০ সালের ১৪ মে বিএসইসির চেয়ারম্যান প্রফেসর এম খায়রুল হোসেনের মেয়াদ শেষ হয়। এরপর ওই বছরেই শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। ২০২০ সালের ১৭ মে তিনি বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বিএসইসির চেয়ারম্যান হওয়ার আগে রুবাইয়াত সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার যোগদানের পর ২০১৬ সাল থেকে গত ৪ বছরে প্রায় ১ হাজার ২৫০ কোটি টাকা মুনাফা করেছে সাধারণ বীমা করপোরেশন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা