× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্মার্টফোনের সঙ্গে বিনামূল্যে ছয় মাসের ইন্টারনেট দিচ্ছে বাংলালিংক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪ ১৯:৩৯ পিএম

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪ ২০:১২ পিএম

স্মার্টফোনের সঙ্গে বিনামূল্যে ছয় মাসের ইন্টারনেট দিচ্ছে বাংলালিংক

বাংলালিংক দেশে ডিজিটাল জীবনযাত্রার মান আরও উন্নত করার লক্ষ্যে ফোর-জি ও ফাইভ-জি স্মার্টফোন ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে।  

এই উদ্যোগের আওতায় গ্রাহকদের বাজেট ও পছন্দ অনুযায়ী স্মার্টফোন অফার চালু করছে অপারেটরটি। এ বিষয়ে মঙ্গলবার (৯ এপ্রিল) অপারেটরটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  অফারগুলোর ভেতর রয়েছে, ছয় মাসের ফ্রি ইন্টারনেট সুবিধা, ১০০ টাকার বেশি মূল্যের ইন্টারনেট প্যাকেজর ৫০ শতাংশ বোনাস, টফি সাবস্ক্রিপশনসহ ইসলামিক সেবা, বাংলাফ্লিক্স ও ক্যাফে আড্ডার মতো  ডিজিটাল সেবাগুলো পরীক্ষামূলকভাবে ব্যবহারের সুবিধা। *১২১*৭০১# ডায়াল করে গ্রাহকরা এই ফ্রি অফারটি উপভোগ করতে পারবেন।  

এছাড়া, প্রতিটি স্মার্টফোনের সঙ্গে গ্রাহকরা ওকলা স্পিডটেস্ট  স্বীকৃত দেশের সবচেয়ে দ্রুতগতির ফোর-জি নেটওয়ার্ক ও ছয় মাস মেয়াদী ৯ জিবি ফ্রি ইন্টারনেট পাচ্ছেন। স্মার্টফোন ক্রয়ের প্রথম মাসে ৪ জিবি ইন্টারনেট ও এর পরে ৫ মাস প্রতি মাসে ৭ দিন মেয়াদী ১ জিবি ইন্টারনেট বিনামূল্যে উপভোগ করতে পারবেন গ্রাহকরা।  

বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টার ও স্যামসাং, ভিভো, শাওমি, আইটেল, ইনফিনিক্স, রিয়েলমি ও অপো-এর মত বড় স্মার্টফোন ব্র্যান্ডের শোরুম থেকে এই অফারের স্মার্টফোনগুলো ক্রয় করা যাবে। এই অফার সম্পর্কে বিস্তারিত জানতে ও অফারভুক্ত স্মার্টফোনের তালিকা পেতে  ভিজিট করুন বাংলালিংক-এর অফিশিয়াল ওয়েবসাইট-  https://banglalink.net/en/prepaid/others/smart-phone-offer - এ

বাংলালিংক-এর  মার্কেটিং অপারেশনস  ডিরেক্টর মেহেদী আল আমিন বলেন, ‘দেশের সবচেয়ে দ্রুতগতির ফোর-জি ইন্টারনেট সেবাদাতা হিসেবে আমাদের লক্ষ্য গ্রাহকদের সেরা মানের ডিজিটাল সেবা উপহার দেওয়া। উন্নত সংযোগ ও নিরিবচ্ছিন্ন ডিজিটাল সেবা প্রদানের লক্ষ্যে গ্রাহকদের জন্য এই স্মার্টফোন অফারগুলো নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বিশ্বাস করি এই অফারগুলো গ্রাহকদের স্মার্টফোন ব্যবহার বাড়াতে উল্লেখ্যযোগ্য ভূমিকা পালন করার পাশাপাশি সাধারণ জনগণকে আরও উন্নত ডিজিটাল জীবনধারায় সহজেই যুক্ত করতে পারবে। বাংলালিংক সব সময় ডিজিটাল ইকোসিস্টেম-এ সেবার বিস্তৃতি বাড়ানোর মাধ্যমে আগামীর  স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বদ্ধপরিকর।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা